টয়লেট পরিষ্কার করি

একদিন ছেলে বসে পড়ছিল তখন বাবা ছেলের পাশে বসল
বাবা : তুই সারাদিন এমন চুপচাপ থাকিস কেন?
ছেলে : কেন বাবা আমি তো কথা বলি
বাবা : তোকে অযথা এত বকাঝকা করি অথচ কিছু বলিস না প্রতিবাদ করিস না
ছেলে : কেন বাবা, আমি তো প্রতিবাদ করি
বাবা : কই করিস? আমি যে দেখি না
ছেলে : কেন বাবা, তুমি বকা দিলে আমি টয়লেটে যাই
বাবা : টয়লেটে গেলে কি রাগ কমে? টয়লেটে গিয়ে কি করিস?
ছেলে : টয়লেট পরিষ্কার করি
বাবা : টয়লেট পরিষ্কার করলে কি রাগ কমে?
ছেলে : কেন আমি তোমার দাঁত পরিষ্কার করার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করি